অন্ধকারে আলোর পাহাড় , আলোর সাথে অন্ধকারের নেই কন যোগ।
আলো না থাকলে নেয় অন্ধকার রুপ।বেলা শেষে সময়টা দিন গনীয়ে রাতে ।
পাহাড় রুপে শহরটা আলতে সাঁজে।
শত আলোর শত রঙে , ছুয়ে থাকে প্রহর।
প্রভাত সাঁজে , স্বপ্ন সাঁজে , সাঁজে মনের ঘর।
নতুন স্বপ্ন, নতুন আশা , নতুন সংসার ।
সব কিছুতে মিলে থাকে ভালবাসা আর সংহার।
রাত্রি জুরে আলোর মেলা।
যেন আলো নিয়ে খেলা।
এক এক আল এক এক দিকে এক এক গল্প সাঁজায়।
এক এক আল এক এক ঘরের এক এক গল্প কয়।
কে বা কাহাঁর ,কে হবে কাঁর।
কে ই বা সহায় দিবে কাঁরে।
যে যাহার আলো একা সামলে যাচ্ছে।
কোন আলো রাত্রি ধরে বুনছে হয়তো ঢুলা।
কোন আলো রাত্রি ধরে ভাঙছে কারো ঢুলা।
কোন আলো রাত্রি ধরে ভাবছে নিয়ে কাল।
কোন আলো রাত্রি ধরে ভাবছে কি হলো গত কাল।
এমন আলো কমই হয় যে খাবার নিয়ে ভাবে।
ওই আলোর খরচে তার খাবার হয়ে যাবে।
সকল আলোর আলো মিলে হয় সকাল।
আজ আমার অন্ধ আলোও পেয়েছে সকাল।
আমার ঘরে নেই তো আলো, চোখের আলো জ্বলছে।
নিঃসঙ্গতা , ভালবাসায় চোখ বোড়ে আসছে।
আমার মত হাজার আলো অন্ধ ঘরে জ্বলছে।
অন্ধ ঘরে জোনাক স্বপ্ন দেখছে।
নিরবিচ্ছিন্ন জোনাক আলোয় আলো হয় না ঘর।
মনে গড়ে ব্যাথার পাহাড়।
যার ব্যাথা সে বুঝে কতটা জ্বালা।
আমি বুঝেও বুঝবোনা তোমার পোরা ঘায়ের জ্বালা।

একটি মন্তব্য পোস্ট করুন