আমাদের দৈবাৎ  

Aymin Rumman


স্বপ্ন আমার হাত ছুঁয়ে,

ছোট ছোট শব্দে এসে বলে ,

তুমি আমায় খুঁজছো ?

অবাক চোখে নির্বাক আমি তাহাঁর চখে চেয়ে।


ভাষা নাই,

কথা নাই ,

তাই কোনো শব্দ নাই।

আশে পাশের সব শব্দ হয়েছে নিস্তব্দ । 

ঊর্ধ্বগতি হৃত্স্পন্দন আর ঘন নিঃশ্বাস ।

এসেছে সে ফিরে হচ্ছে না বিশ্বাস ।


প্রশ্ন তাহাঁর কেমন আছি?

কেমন করে আজও আছি ?

তাহাঁর জন্য কি আছি ?

কেমনে তাকে বুনতে বুনতে আছি আমি বাঁচি?

কোথায় যেন হারিয়ে আমি , কোন ব্রহ্মাণ্ডে ভেসে!

কোন রাজ্যের স্বপ্ন দেখছি তাহাঁর চোখে!


এক দৃষ্টিতে তাকিয়ে, পড়ছে না পলক।

অত্যল্পকালে চোখ গড়িয়ে মুক্ত দানার ঝলক।


এক হাতে চোখ মুছল , অন্য হাতে হাত।

পেলাম আমি আমার প্রান আভাশ।


ভাবছি এখন ক্ষোভ নিয়ে , কেনো আবার সে স্বপ্ন ?

কেনো ই বা ওই দুই চোখে দেখছি বর্ষীয়ান সেই স্বপ্ন?

কেনো এ চোখে জল , এ কান্না আবার নয়তো?

প্রশ্ন আমার প্রশ্ন ছিল , উত্তর মিললো না তো।


স্বপ্ন আমায় প্রতিপাদনে , আর কষ্ট দিবো না।

ভাষা আমি ভুলে গেছি !

কোথায় আমার বুলি !

কোথায় আমার মুখে ফোঁটা খৈ বুলবুলি ?


তৃষ্ণা মিটেছে , আবেগি শব্দ শুনে ।

কষ্ট চোখে ভেসেছে , কষ্ট পড়লো মনে।

আমার কান্না ,

আমার কষ্ট ,

আমার ভাঙ্গা স্বপ্ন ।

ফিরে আসলো সে আজ সে কি সত্যি আমার স্বপ্ন ?


ভাবনাময়ী নিস্তব্দ ,ভাবছে কতো কথা ।

যা ছিল স্বপ্ন তাঁর , প্রেম আলাপন অযথা। 


মুচকি হাঁসি ঠোঁটে নিয়ে , ভাবছে এ মন।

স্বপ্ন করলো তাহাঁর আলাপনঃ

ভালোবাসি তোমায় ও আপন । 

স্বপ্ন আপন দুজন মিলে গড়ে তুলবো আপন স্বপন ।

চলোনা আমার হাতটি ধরে , শুনছো আমার কথা।

তোমার চোখে লিখবো আমি আমার স্বপ্ন পাতা।


জড়িয়ে ধরার ইচ্ছা বড় , তবুও ধরবো না।

ফিরে পাবার ইচ্ছা বড় , তবুও ফিরব না।


চাইলেই কিছু পেতে নেই,

প্রতীক্ষায় মিলে পাওয়া ,

প্রতীক্ষাহীন পাওয়ার অনুভূতি বেশি সময় থাকে না।

যেজন একবার চলে যায় সে আর ফিরে না। 



Post a Comment

নবীনতর পূর্বতন