স্বপ্ন দিলি দুই চোখেতে স্বপ্ন হইলি না, সত্যি হওয়ার কথা দিলি ,কথা রাখলি না। ভালোবাসার দোহায় দিলি ভালবাসলি না।
মনে আমার অঝোর তুফান কেউ তো বুঝে না। কেমন আছি , কেমনে বাঁচি জানতে চাইলি না। গুনাটা ও জাহির করলি না।
তুই আমার মনের মাঝে গভীর কল্পনা। সুখের দিনের ছোঁওয়া দিলি সুখ তো দিলি না। দুঃখ আমার ধাঁরে আসতে দিতি না। তাই কি আজ তুই হলি গভীর যন্ত্রণা ?
কেন চলে গেলি বলে গেলি না। আমায় দিয়ে গেলি সৃতিময় বেদনা।
হইলি আমার ভাঙ্গা ঘরের , ভাঙ্গা জানালার সরোবর। হইলি কাটা হাতের রক্ত সরসী।
দ্যুলক পানে ছুঁয়ে পরে মনে ভয় কতিপয় । ভাঙ্গা জানালার রুপালি কনা ফোঁটায় ফোঁটায় বয়। কাজল ছোঁয়া মুক্ত কনা চিবুক পানে বয়। মনকে শুধু চিৎকার করে প্রশ্ন করে যাই। কনো আমর গুনাটা জাহির করে নাই। তার কাছে প্রশ্ন করার নাই কোন উপায়। Everything Everything No Reptiles.
|
একটি মন্তব্য পোস্ট করুন